বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ার পাশে মধুমতীর উপার থেকে ঘুড়ে গেলন এনসিপির নেতাকর্মীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার কাছাকাছি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।বক্তব্যে তিনি বলেন, এনসিপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে সব নাগরিক সমান অধিকার পাবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলটি জনগণের আস্থা অর্জনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণদের নেতৃত্বে রাজনীতিতে নতুন ধারা তৈরির চেষ্টা চলছে। দলের কোনো ভুলত্রুটি থাকলে তা জনগণকে তুলে ধরার আহ্বান জানান তিনি।জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলায় পদযাত্রার ঘোষণা দিয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জে কর্মসূচি না করার সিদ্ধান্ত নেয় দলটি।চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়কসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা।সমাবেশ শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

টুঙ্গিপাড়ার পাশে মধুমতীর উপার থেকে ঘুড়ে গেলন এনসিপির নেতাকর্মীরা