বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

দেবহাটায় পুশকৃত চিংড়ির বিরুদ্ধে অভিযান, ১শ কেজি জব্দ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে পুশকৃত ১শ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব চিংড়ি বিনষ্ট করা হয়। একই সঙ্গে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, ইন্সপেক্টর এফআইকিউসি খুলনার আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, পারুলিয়া মৎস্য আড়তসহ আশপাশের কয়েকটি আড়তে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা করা হয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী এ কার্যক্রম অব্যাহত রেখেছে।অভিযানে পুশকৃত চিংড়ি জব্দের পাশাপাশি তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মৎস্য কর্মকর্তা জানান, চিংড়ির গুণগত মান রক্ষা ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।

দেবহাটায় পুশকৃত চিংড়ির বিরুদ্ধে অভিযান, ১শ কেজি জব্দ