বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

চা পান কি হাড়ের জন্য ক্ষতিকর? গবেষণায় মিলল চমক

অনেকেই মনে করেন, নিয়মিত চা বা ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে হাড় দুর্বল হয়ে যায়। তবে সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, বিষয়টি এতটা সরল নয়।গবেষণা অনুযায়ী, চায়ের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ও উদ্ভিজ্জ উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চা পান করলে ক্যালসিয়াম উল্লেখযোগ্যভাবে কমে যায় এমন শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি।বিশেষ করে গ্রিন টি নিয়ে কিছু গবেষণায় দেখা গেছে, এটি হাড়ের ক্ষয় কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ২০২২ সালের একটি গবেষণায় বলা হয়, যারা নিয়মিত ১–৩ কাপ গ্রিন টি পান করেন, তাদের মধ্যে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি তুলনামূলক কম।হাড়ের শক্তি বোঝার গুরুত্বপূর্ণ সূচক হলো বোন মিনারেল ডেনসিটি। কিছু পর্যবেক্ষণভিত্তিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পানকারীদের এই সূচক তুলনামূলক ভালো থাকতে পারে, বিশেষ করে মধ্যবয়সিদের ক্ষেত্রে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব গবেষণা মূলত পর্যবেক্ষণভিত্তিক, তাই চা পানের সঙ্গে হাড়ের স্বাস্থ্যের সরাসরি কারণ-প্রভাব সম্পর্ক এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সব মিলিয়ে, পরিমিত পরিমাণে চা পান সাধারণত নিরাপদ। তবে হাড় সুস্থ রাখতে শুধু চায়ের ওপর নির্ভর না করে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চা পান কি হাড়ের জন্য ক্ষতিকর? গবেষণায় মিলল চমক