লক্ষ্মীপুরে চামড়া সংরক্ষণ সচেতনতা, উপজেলা উদ্যোগে প্রশিক্ষণ
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার স্পন্দন হলরুমে এ আয়োজন করে কমলনগর উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমি ও নূরানি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, আলেম এবং চামড়া সংগ্রহকারীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে উপজেলার ৪৯টি নূরানি মাদ্রাসার মাঝে বিনামূল্যে ১৫ টন লবণ বিতরণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন মো. রাহাত উজ জামান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই সঠিক নিয়মে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ জরুরি। পাশাপাশি কোরবানির বর্জ্যে পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।