সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপুল, সম্পাদক মামুন নির্বাচিত
সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সুলতানপুর বড়বাজার চাউল ব্যবসায়ী সমিতির দ্বিতীয় বার্ষিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চাউল ব্যবসায়ী বিপুল কুমার সাহা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল আজম খান (মামুন)।এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ রুহুল আমিন, সহ-সভাপতি আলহাজ শেখ জুলফিকার আলি, সহ-সাধারণ সম্পাদক আলহাজ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ গৌতম দেবনাথ, সহকারী কোষাধ্যক্ষ শেখ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাবু, আজিবর, সরুপ সাহা ও লাল্টু।উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন আলহাজ নুরুল ইসলাম, বিনয় কৃষ্ণ সাহা, আলহাজ মোকারাম হোসেন, মো. নুর ইসলাম এবং তপন কুমার সাহা।সভায় বক্তারা বলেন, সুলতানপুর বড়বাজার চাউল ব্যবসায়ী সমিতি শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ন্যায্য অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের পরিবেশ উন্নয়ন, ব্যবসায়িক সমস্যার দ্রুত সমাধান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে।সভায় প্রতি তিন মাস অন্তর নিয়মিত সভা এবং প্রতি বছর বার্ষিক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে বাজারের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।নবনির্বাচিত সভাপতি বিপুল কুমার সাহা ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আজম খান (মামুন) ব্যবসায়ীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের মর্যাদা বৃদ্ধি, ব্যবসায়ীদের কল্যাণ এবং বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।