শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও হেরোইন উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাব্বি (২৬), মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং মো. সুমিত ওরফে আলিফ (২৪)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওই পরিত্যক্ত ভবনে বিস্ফোরক সদৃশ পদার্থ ও হেরোইন মজুদ রাখা হয়েছিল। এরপর পুলিশের একটি দল রাত ১০টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা এবং গান পাউডারের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার