শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভা ঘিরে বিএনপিতে উচ্ছ্বাস

চাঁদপুরের উদ্দেশে একদিনের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।সফরসূচি অনুযায়ী, কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।এরপর চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।এছাড়া সন্ধ্যার আগে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের। সফর শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ সময় পর দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভা ঘিরে বিএনপিতে উচ্ছ্বাস