চট্টগ্রামে ভয়াবহ উত্তেজনা, অভিযুক্ত ছিনিয়ে নিতে জনতার সংঘর্ষ
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার এলাকায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সাংবাদিক নোবেল হাসানসহ কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান ছিল। অভিযুক্ত পুলিশের হেফাজতে থাকলেও বিক্ষুব্ধ জনতার কারণে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করতে পারেনি। বিস্তারিত আসছে…