ভারতে বাংলাদেশ হাইকমিশনের গার্ড নিয়োগ ঘিরে বিতর্ক প্রশ্ন তুললেন সাবেক প্রেস মিনিস্টার
ভারতের গৌহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।শনিবার (২৫ এপ্রিল) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, গৌহাটি সহকারী হাইকমিশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সিকিউরিটি গার্ড পদে ভারতীয় নাগরিকদের আবেদন চাওয়া হয়েছে, যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।তবে তার মতে সবচেয়ে আলোচনার বিষয় হলো চাকরি প্রার্থীর ইংরেজিতে চিঠি ড্রাফট করার দক্ষতা চাওয়া হয়েছে, যদিও কোন ধরনের চিঠি তা স্পষ্ট করা হয়নি।আকবর হোসেন প্রশ্ন তোলেন, একজন সিকিউরিটি গার্ড কেন প্রশাসনিক চিঠি ড্রাফট করবে এবং এতে কূটনৈতিক গোপনীয়তার বিষয় জড়িত থাকতে পারে কি না। তিনি আরও বলেন, ভিন্ন দেশের নাগরিকের ক্ষেত্রে এ ধরনের দায়িত্ব আরও সংবেদনশীল হয়ে ওঠে।
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।