রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

স্বর্ণের দাম কমলো, আজ কত টাকায় ভরি?

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। রোববার (২৪ মে) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা ১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকাতবে স্বর্ণ কিনতে হলে নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি আরও বাড়তে পারে।চলতি বছরে এখন পর্যন্ত ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমেছে।

স্বর্ণের দাম কমলো, আজ কত টাকায় ভরি?