গোপালগঞ্জ–ঢাকা ট্রেন চালুর কাউন্টডাউন, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই
দীর্ঘদিনের প্রতীক্ষার পর গোপালগঞ্জ ও ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৮ জুলাই থেকে এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে।প্রাপ্ত আনঅফিশিয়াল তথ্য অনুযায়ী, ১৩৫/১৩৬ অভিযাত্রী কমিউটার ট্রেন গোপালগঞ্জ–ঢাকা রুটে চলাচল করবে। ট্রেনটি জয়দেবপুর কমিউটারের রেক দিয়ে পরিচালিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।সম্ভাব্য সময়সূচিঢাকা → গোপালগঞ্জ
ঢাকা ছাড়বে: বিকেল ৩:৩০ মিনিট
গোপালগঞ্জ পৌঁছাবে: সন্ধ্যা ৭:০০টা
গোপালগঞ্জ → ঢাকা
গোপালগঞ্জ ছাড়বে: রাত ৭:৩০–৮:০০টার মধ্যে
ঢাকা পৌঁছাবে: রাত ১১:৩০টা
সম্ভাব্য ভাড়াপ্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা–গোপালগঞ্জ রুটে একমুখী সম্ভাব্য ভাড়া ১৪৫ টাকা নির্ধারণ করা হতে পারে।এদিকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, ট্রেনটির টিকিট মুদ্রণের কাজ চলছে, যা সেবা চালুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব তথ্য আনঅফিশিয়াল এবং পূর্বের প্রস্তাবনা ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে পাওয়া। ফলে বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত অনুমোদন ও অফিসিয়াল ঘোষণা প্রকাশের আগে সময়সূচি, ভাড়া, যাত্রাবিরতি কিংবা অন্যান্য বিষয়ে পরিবর্তন আসতে পারে।সংশ্লিষ্টদের ধারণা, আগামী ২–৩ দিনের মধ্যেই বাংলাদেশ রেলওয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। সম্ভাব্যভাবে বৃহস্পতিবার অফিসিয়াল ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
রেলওয়ের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশের পর ট্রেনের চূড়ান্ত সময়সূচি, যাত্রাবিরতি, টিকিট বিক্রির নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।