ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগমের ব্যাপক গণসংযোগ
আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা: মরিয়ম বেগম মৌসুমী।বিকেলে তিনি উপজেলার ঐতিহ্যবাহী গোকুল বাজার ও পলাশবাড়ী বাজারে সাধারণ ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।গণসংযোগকালে তিনি বলেন, ধামইরহাট উপজেলাকে আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।