বাংলাদেশ-চীন মিডিয়া সহযোগিতায় নতুন অধ্যায়, বিসিএএমসি-বিএইচআরএফ এমওইউ
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যমভিত্তিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব (বিসিএএমসি) এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) রোববার (৭ জুন) রাজধানীর বারিধারায় আপন ফ্রেন্ডশিপ সেন্টারে এ চুক্তি স্বাক্ষর করে।চুক্তিতে স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক তথ্য বিনিময়, সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি চীন বিষয়ক প্রতিবেদনে উৎসাহ দিতে যৌথভাবে বার্ষিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা দুই দেশের সাংবাদিকদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি অনুযায়ী দুই দেশের গণমাধ্যমকর্মীরা যৌথ সাক্ষাৎকার, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন মিডিয়া কার্যক্রমেও অংশ নিতে পারবেন।