গণতন্ত্র আবারও সংকটে: পরিকল্পিত বাধার অভিযোগ মির্জা ফখরুলের
গণতন্ত্র আবারও সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৫ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ গণতান্ত্রিক পথে ফিরলেও বর্তমানে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চরিত্রহনন ও অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতিকে দুর্বল করতে একটি সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে এবং এ কারণে সুস্থ রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে।তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উদার গণতান্ত্রিক দল, যারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।