বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

হাসিনা ফোন করে নেতাকর্মীদের চাঙা রাখছেন: খোকন তালুকদার

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের মানসিকভাবে চাঙা রাখার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং রাজপথে নামানোর কৌশল হিসেবেই এসব যোগাযোগ করা হচ্ছে।আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পাবে কি না, সেই সিদ্ধান্ত দেশের জনগণই নেবে। কোনো রাজনৈতিক দলের টিকে থাকা বা পুনরায় প্রতিষ্ঠা পাওয়া জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতার ওপর নির্ভর করে।তিনি বলেন, রাজনৈতিক দল মূলত নেতাকর্মীদের বিশ্বাস ও আবেগের বিষয়। কাউকে জোর করে কোনো দল থেকে সরিয়ে দেওয়া যায় না। নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তাকে বিএনপির রাজনীতি থেকে দূরে সরানো সম্ভব হয়নি।বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন কি না, তা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। বিগত কয়েক বছরের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অভিযোগের কারণে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সহজ হবে না। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, শেষ সিদ্ধান্ত জনগণই নেবে।

হাসিনা ফোন করে নেতাকর্মীদের চাঙা রাখছেন: খোকন তালুকদার