শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

সারা বছর খেলাধুলা–সংস্কৃতির চর্চা দরকার: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু জাতীয় দিবসগুলোতে নয়, সারা বছর ধরে সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা অব্যাহত রাখা দরকার। তাঁর মতে, খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করলে আর্থিক স্বচ্ছলতাও অর্জন করা সম্ভব।তিনি আরও বলেন, শিশুদের মোবাইল স্ক্রিন থেকে দূরে রাখতে পারলেই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।শনিবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার মোট ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে।

সারা বছর খেলাধুলা–সংস্কৃতির চর্চা দরকার: প্রতিমন্ত্রী আব্দুল বারী