আধুনিক জিয়াহল নির্মানের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন
খুলনা শিববাড়ি মোড়ে দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়াহল নির্মান, গল্লামারী ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করা, শিপইয়ার্ড সড়ক দ্রুত নির্মান করা, সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মানের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, খুলনার যেদিক তাকাই শুধু নাই আর নাই। বিভাগীয় শহর হিসেবে খুলনা দীর্ঘ দিন ধরে বঞ্চনার শিকার। আন্দোলন সংগ্রাম ছাড়া কোন দাবি বাস্তবায়ন হয়না। তাই খুলনাবাসীকে খুলনার সকল উন্নয়ন দাবিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুলনার উন্নয়নের দাবি সমুহ আদায় করতে হবে। আজ ২৫ জুলাই সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড় চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে জিয়াহল ভেঙে ফেলে রাখা হয়েছে। অবিলম্বে নকশা প্রনয়নের মাধ্যমে দৃষ্টিনন্দন বহুমাত্রিক জিয়াহল নির্মানের কাজ শুরু করতে হবে। বক্তারা আরো বলেন, এক সময়ের সমৃদ্ধ খুলনা নগরী আজকে মৃত নগরীতে পরিনত হয়েছে। খুলনার বন্ধ শিল্প কারখানা অবিলম্বে চালু করে খুলনার অর্থনীতিকে সচল ও গতিশীল করতে হবে। নেতৃবৃন্দ খুলনা বিমান বন্দর অবিলম্বে নির্মান, খুলনায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত, মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আকরাম পয়েন্ট গভীর সমুদ্র বন্দর স্থাপন, অর্থনৈতিক জোনের স্থান দ্রুত নির্ধারন, খুলনার মেরিন একাডেমি নির্মান, নব থিয়েটার নির্মান, খুলনার রেলওয়ে অব্যবহ্নত ২৭৩ একর জায়গা পরিকল্পিত উন্নয়নের আওতায় আনতে হবে, রুপসা রিভার ভিউ পার্ক নির্মান, খুলনা শহরের পরিধি বৃদ্ধি সহ খুলনার টেক্সটাইল মিলের অব্যবহ্নত জায়গা ব্যবহার যোগ্য করে গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বঞ্চিত হয়ে আসছি, আর হতে চায় না। আমরা এই বঞ্চনার অবসান চাই। অন্যথায় খুলনার আপামর জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব এ্যাডঃ শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা - ২ আসনের সংসদ সদস্য এ্যাড: শেখ জাহাঙ্গীর হেসাইন হেলাল, খুলনা সিটি করপোরেশনের( কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কতৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াত ইসলামির খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ নিজামুর রহমান লালু, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ নাসির উদ্দিন, গনঅধিকার পরিষদের নেতা এইচ এম তাজুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, সাবেক কাউন্সিলর মামুনুরা জাকির খুকুমণি, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, সাবেক কাউন্সিলর আফরোজা জামান, নারী নেত্রী এ্যাডঃ শামিমা সুলতানা শিলু, নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী, কেডিএস এর সভাপতি আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক মোঃ সবুর মোড়ল আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, খুলনাস্থ বৃহত্তর চট্রগ্রাম সমিতির আহবায়ক আল জামাল ভুইয়া, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) সভাপতি মোঃ রাশিদুল ইসলাম,বিএনপি নেতা এস এম আসাদুজ্জামান মুরাদ, উন্নয়ন কমিটির সভাপতি মিনা আজিজুর রহমান, সহ সভাপতি সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাশার, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, এনামুল হাসান ডায়মন্ড, শেখ গোলাম সরোয়ার, এস এম আক্তার উদ্দিন পান্নু,উন্নয়ন কমিটির নেতা প্রকৌশলী সরদার রফিকুল আলম, বিশ্বাস জাফর আহমেদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ আরিফ নেওয়াজ, সুজন এর সাধারণ সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান, এ্যাড: এস এম মারুফ আহমেদ, খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসান, জামায়াত নেতা মোঃ জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান, ড. তাহিরুল আহসান তহা, বিএল কলেজের সাবেক ভিপি এ্যাড: শেখ জাকিরুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের সহ মহাসচিব আসিফ ইকবাল, শহিদ জিয়া স্মৃতি সংসদের খুলনা মহানগর সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলাম, গনঅধিকার পরিষদ নেতা মোঃ ইমন শেখ, আতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।