মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দিনাজপুরে স্বাস্থ্যসেবায় নজরদারি, ডায়াগনস্টিক সেন্টারে তদারকি অভিযান

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিয়োজিত আনসার সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অস্ত্র হস্তান্তর করা হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের প্রয়োজনীয় অস্ত্র প্রদান করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতাল এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।এদিকে, খানসামা উপজেলার বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শন ও তদারকি করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হয়।পরিদর্শনে যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা প্রয়োজন, তাদের দ্রুত তা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোকেও নিয়ম-কানুন মেনে পরিচালিত হতে হবে। এ লক্ষ্যে নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।পুরো কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. শাহনিমা তরফদার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফেরদৌস আলম রাসেল চৌধুরী। খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যসেবার পরিবেশ নিরাপদ রাখা এবং উপজেলার সব চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে নিয়ম-নীতির আওতায় আনতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

দিনাজপুরে স্বাস্থ্যসেবায় নজরদারি, ডায়াগনস্টিক সেন্টারে তদারকি অভিযান