রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

ঢামেকে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত অন্তর, সমাজের সহায়তা কামনা পরিবারের

গোপালগঞ্জের চর কুশলী এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান অন্তর শেখ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে এখন তার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা গেছে, অন্তরের বাবা মোহাম্মদ ভুলু শেখ একজন নিম্নআয়ের মানুষ। সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। বসতভিটা ছাড়া তাদের কোনো জমিজমা নেই। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের একমাত্র গরুটিও প্রায় ৩০ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে। এরপরও প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।অর্থাভাবে বর্তমানে অন্তরের প্রয়োজনীয় চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ ব্যাহত হচ্ছে। সন্তানের জীবন বাঁচাতে বাবা ও দাদী বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন। একই সঙ্গে সরকারি সহায়তার আশায় সমাজসেবা অধিদপ্তরেও আবেদন করা হয়েছে।পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা অব্যাহত রাখা গেলে অন্তরের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থ সংকট সেই সম্ভাবনাকে দিন দিন আরও অনিশ্চিত করে তুলছে।এ অবস্থায় অন্তরের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।পরিবারের সদস্যদের ভাষ্য, সবার সামান্য সহযোগিতাই আমাদের সন্তানের জীবন বাঁচানোর লড়াইয়ে বড় সহায়তা হতে পারে।সহযোগিতার জন্য যোগাযোগ: ০১৪০৬-৪৩৬৭৪৭

ঢামেকে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত অন্তর, সমাজের সহায়তা কামনা পরিবারের