হাঁটতে গিয়ে ২০ কেজির কোরাল মাছ পেলেন কৃষক, হাতিয়ায় ভাইরাল ঘটনা
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা এলাকায় নদীর তীরে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছেন কৃষক নাজিম উদ্দিন। রোববার সন্ধ্যায় মেঘনা নদীর পাড়সংলগ্ন একটি খালে অল্প পানির মধ্যে মাছটি পড়ে থাকতে দেখেন তিনি। পরে দ্রুত মাছটি বাড়িতে নিয়ে যান।
স্থানীয়দের অনুরোধে মাছটি চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে নিয়ে গেলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। রাত হয়ে যাওয়ায় বাজারে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন মিলে মাছটি ৬০০ টাকা কেজি দরে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেন।