কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, কাভার ভ্যান জব্দ করল র্যাব-১০
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।র্যাব সূত্রে জানা যায়, ১৬ মে ২০২৬ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় একটি পিকআপ কাভার ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।অভিযানে মোঃ সোহান হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২,৯৫০ টাকা এবং প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করা হয়েছে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র্যাব-১০ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জিরো টলারেন্স নীতির আওতায় মাদক, অস্ত্র ও অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।