শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

কুবি কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘কেমিক্যাল সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মাস্টার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবু তোহা মো. সাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের রিফাত হোসেন।কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ও ইব্রাহিম। মহিলা বিষয়ক সম্পাদক জারিন তাসনিম, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক সামিহা ইসলাম এবং সহ-যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পুজা দেব নির্বাচিত হয়েছেন।এছাড়া ক্রীড়া সম্পাদক ও সহ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মো. আব্দুল্লাহ আল মারুফ ভূইয়া ও মো. হাবিবুর রহমান। সহ-সেমিনার বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোয়াইবা আক্তার কলি, পরিবেশ বিষয়ক সম্পাদক আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাকিল ইবনে মোরশেদ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরাফাত হোসেন দায়িত্ব পেয়েছেন।নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, রসায়ন বিভাগের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি তিনি কৃতজ্ঞ। নতুন নেতৃত্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতিকে আরও এগিয়ে নিতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।সহ-সভাপতি আবু তোহা মো. সাকিব বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, শ্রেণিকক্ষের উন্নয়ন, সেশনজট নিরসন এবং গবেষণামুখী কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কেমিক্যাল সোসাইটির স্লোগান ‘গো টু দ্যা গ্রিন ওয়ে’ ধারণ করে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।

কুবি কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত