বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারীতে ভয়াবহ বিদ্যুৎ সংকট, ২৪ ঘণ্টায় ১৮–১৯ ঘণ্টাই অন্ধকার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ থেকে ১৯ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিদ্যুৎনির্ভর পেশার মানুষ। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজেও নেতিবাচক প্রভাব পড়ছে।স্থানীয়রা জানান, রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চলাচল করতে হচ্ছে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়েছে।বিদ্যুৎ সংকটের কারণে চিকিৎসাসেবা ও জরুরি কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ছোট ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোও নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখে পড়েছে।এলাকাবাসীর দাবি, ভুরুঙ্গামারীর বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ভুরুঙ্গামারীতে ভয়াবহ বিদ্যুৎ সংকট, ২৪ ঘণ্টায় ১৮–১৯ ঘণ্টাই অন্ধকার