আমার মাথায় ছিল আমি অভিনয় করব না, কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলব
ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ-এর সঙ্গে কাজ করা অনেক শিল্পীর কাছেই স্বপ্নের বিষয়। সেই সুযোগ পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। গৌতম ঘোষের পরিচালনায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র শঙ্খচিল-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি।২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় উঠে এসেছে ১৯৪৭ সালের দেশভাগ এবং সীমান্তবর্তী মানুষের জীবনসংগ্রামের গল্প। ছবিতে কুসুম সিকদারের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।সম্প্রতি ‘এপি স্টার’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে ‘শঙ্খচিল’-এর শুটিংয়ের অভিজ্ঞতা ও অভিনয়জীবনের নানা স্মৃতি শেয়ার করেন কুসুম সিকদার।গৌতম ঘোষের পরামর্শশুটিং শুরুর আগে পরিচালককে চরিত্র নিয়ে পরামর্শ চাইলে গৌতম ঘোষ তাকে বলেছিলেন, তুমি অভিনয় করো না।কুসুম জানান, পরিচালকের সেই কথাই পুরো শুটিংজুড়ে মনে রেখেছিলেন তিনি। তার ভাষায়, আমার মাথায় ছিল আমি অভিনয় করব না, কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলব।পরিচালকের প্রশংসাই বড় পাওয়াশুটিং শেষে নিজের কাজ নিয়ে গৌতম ঘোষের কাছে জানতে চেয়েছিলেন কুসুম। তখন পরিচালক তাকে শুধু বলেছিলেন, খুব ভালো।অভিনেত্রীর মতে, তার মতো একজন গুণী নির্মাতার কাছ থেকে এই প্রশংসা পাওয়া জীবনের অন্যতম বড় অর্জন।ক্যারিয়ারের অজানা গল্পবিশেষ এই সাক্ষাৎকারে কুসুম সিকদার নিজের ব্যক্তিগত জীবন ও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের বিভিন্ন অজানা অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।