বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
চেকপোস্ট

ঈদের আনন্দ ভাগাভাগি, ভুরুঙ্গামারীতে গোস্ত বিতরণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।ঈদের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুরবানিকৃত গরুর গোস্ত প্যাকেটজাত করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা। এই সহায়তা পেয়ে খুশি প্রকাশ করেন অসহায় পরিবারগুলো।অনেক পরিবার জানান, বছরের এই সময়টাতেই তারা পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে মাংস খাওয়ার সুযোগ পান। ফলে ঈদের আনন্দ তাদের কাছেও আরও বিশেষ হয়ে ওঠে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারীর বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন প্রতিবছরের মতো এবারও কুরবানির গোস্ত সংগ্রহ করে বিতরণের উদ্যোগ নেয়। এতে সমাজের বিত্তবান ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ঈদের আনন্দ ভাগাভাগি, ভুরুঙ্গামারীতে গোস্ত বিতরণ