গোপালগঞ্জে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা দর্শকদের উচ্ছ্বাস
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ফুটবল ম্যাচ। রোববার (৩১ মে) উপজেলার পারুলিয়া স্কুল মাঠে আয়োজিত ম্যাচে ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা।খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে এসে খেলা উপভোগ করেন।রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠে তৈরি হয় আন্তর্জাতিক মানের ফুটবল লড়াইয়ের আবহ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম। এছাড়া জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে।