বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

কালের কণ্ঠের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী

দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবু হাফিজ স্বাক্ষরিত নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের বাসিন্দা এবং নুরুল হক চৌধুরীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি ছাতক উপজেলা প্রেসক্লাবের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।জাতীয় দৈনিক কালের কণ্ঠে যোগদানের আগে তিনি বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন।জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য গণমাধ্যমে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।প্রতিক্রিয়ায় আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, কালের কণ্ঠের মতো একটি জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পেয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য প্রশাসন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।তিনি আরও বলেন, কালের কণ্ঠের মাধ্যমে ছাতক উপজেলার জনজীবনের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।

কালের কণ্ঠের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী