ভূরুঙ্গামারীতে জুমার পর কালেমার পতাকা নিয়ে শান্তিপূর্ণ মিছিল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শুক্রবার জুমার নামাজ শেষে কালেমার পতাকা নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কালেমা খচিত পতাকা বহন করেন এবং ধর্মীয় স্লোগান দেন।মিছিল চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হলে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
স্থানীয়দের মতে, কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং পুরো সময়জুড়ে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় ছিল।