সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

কালীগঞ্জে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

কালীগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী  এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ মে) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ। এতে অংশগ্রহণকারীরা ঔষধ প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত মর্যাদা রক্ষার জোর দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। শেষে সভাপতি মোঃ আমির হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের ঐক্য বজায় রেখে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান।

কালীগঞ্জে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন