মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দিরাইয়ে কাবাডি নিয়ে তরুণদের উচ্ছ্বাস, চলছে দল গঠন

দিরাইয়ে প্রথমবারের মতো থানা পর্যায়ে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। মাদক ও অপরাধ দমনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পুলিশের এ উদ্যোগকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।টুর্নামেন্টের প্রস্তুতি ও মাঠ পরিদর্শনকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, থানা পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও বাছাইয়ের মাধ্যমে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী কাবাডি দল গঠন করা হবে। পরবর্তীতে ওই দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দিরাই থানার প্রতিনিধিত্ব করবে।পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা। তাদের মতে, খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী উপজেলার উদীয়মান কাবাডি খেলোয়াড়দের দ্রুত দিরাই থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বর্তমানে দল গঠনের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও টিম সংগ্রহের কাজ চলছে। শিগগিরই আনুষ্ঠানিক যাচাই-বাছাই ও ট্রায়াল শুরু হবে।

দিরাইয়ে কাবাডি নিয়ে তরুণদের উচ্ছ্বাস, চলছে দল গঠন