মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

র‍্যাবের অভিযানে ৮৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।সোমবার (১ জুন) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে কদমতলী থানার মুরাদপুর এলাকায় র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সামছুদ্দিন (৪০)। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর এলাকায়। অভিযানের সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির ৩ হাজার ৭০ টাকা নগদ উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, সামছুদ্দিন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।র‍্যাব বলছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

র‍্যাবের অভিযানে ৮৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১