বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম ওয়ানটিভি ওয়েবসাইট উদ্বোধন

প্রযুক্তিনির্ভর আধুনিক সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম ওয়ানটিভির নতুন ওয়েবসাইট onetv24.com। নতুন এই ওয়েব পোর্টালের মাধ্যমে দর্শক ও পাঠকরা এখন থেকে অনলাইনে সর্বশেষ সংবাদ, ভিডিও ও বিশেষ প্রতিবেদন সহজে উপভোগ করতে পারবেন।শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব পোর্টালটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ানটিভির উপদেষ্টা মাহবুবুর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক ও সামাজিক বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে।ওয়ানটিভির সম্পাদক শহীদনূর আহমেদ ও নির্বাহী সম্পাদক মনোয়ার চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েব পোর্টালের প্রকাশক জাকির হোসেন।অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ও কেক কেটে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক ওয়েব পোর্টালের বিকল্প নেই। ওয়ানটিভির এই উদ্যোগ দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্য ও সংবাদ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সুনামগঞ্জে অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম ওয়ানটিভি ওয়েবসাইট উদ্বোধন