হবিগঞ্জে মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে জেলার শ্রেষ্ট ওসি সোহেল রানা
মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার মো. সোহেল রানা।মঙ্গলবার (৭ জুলাই) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।জেলা পুলিশ সুপার তারেক মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি সোহেল রানার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার এবং আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল ইসলাম, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালিমুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।