শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

তিন দশক পর ফের ‘কুলি’ চরিত্রে ওমর সানী, নতুন আলোচনায় ঢালিউড

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী প্রায় তিন দশক পর আবারও তার সুপারহিট সিনেমা ‘কুলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার জনপ্রিয় চরিত্র এবার দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘ব্ল্যাক’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। বাস্তবধর্মী গল্প তুলে ধরতে ব্যস্ত এই পরিবহন কেন্দ্রকেই শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে।চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, এটি ছোট পরিসরের কাজ হলেও এর গল্প ও ভাবনা বড় পরিসরের। তিনি জানান, তিনি এখানে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন, যেখানে তার জনপ্রিয় ‘কুলি’ চরিত্রের রেফারেন্স রয়েছে।তিনি আরও বলেন, প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। তবে বিস্তারিত এখনই বলতে চাই না, দর্শক পর্দায় দেখলেই বুঝবে। ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান এবং চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম, তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি।

তিন দশক পর ফের ‘কুলি’ চরিত্রে ওমর সানী, নতুন আলোচনায় ঢালিউড