ওটিটিতে আসছে বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগন’
অভিনয় জীবন থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘জনা নায়াগন’। প্রেক্ষাগৃহে সাড়া ফেলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি।জানা গেছে, আগামী ২১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি।‘জনা নায়াগন’-এ বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সিনেমাটিতে আরও রয়েছেন ববি দেওল, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন, প্রিয়ামণিসহ একাধিক জনপ্রিয় তারকা।গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি বিজয়ের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তিন দশকের অভিনয়জীবনে শিশুশিল্পী থেকে শুরু করে নায়ক এবং শেষ সিনেমা মিলিয়ে মোট ৬৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।অভিনয় ছেড়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর চলতি বছর নিজের দল টিভিকে থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয় পান বিজয়। এরপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সিনেমার পর্দায় নিয়মিত না থাকলেও চলচ্চিত্রের প্রতি নিজের আগ্রহ ধরে রেখেছেন দক্ষিণী এই তারকা। ভক্তদের জন্য ‘জনা নায়াগন’ তাই হয়ে উঠেছে এক বিশেষ স্মৃতি।