রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল

বেসরকারি ব্যবস্থাপনায় শুধু চোখের জন্য বিশেষায়িত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাসপাতালটি অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৫ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে যা চলবে আগামী ০৯ মে পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।একনজরে দেখে নিন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালপদের নাম: অপটিক শপ অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাসঅন্যান্য যোগ্যতা: চশমার পণ্য, লেন্সের প্রকারভেদ, কোটিং এবং অপটিক্যাল পরিভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান।অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরচাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বয়সসীমা: উল্লেখ নেইকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদায়ন, অসুস্থতাজনিত ছুটি নগদায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বিমাসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী আলো অন্যান্য সুযোগ-সুবিধা।আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল