উমার ইউনিয়নে গণসংযোগে সরব মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমী
নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ মরিয়ম বেগম মৌসুমী।শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি চকচন্ডী বাজার, দুর্গাপুর বাজার ও চন্ডিপুর বাজারে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় ও পরিচিতি সভা করেন।গণসংযোগ চলাকালে বাজারগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ভোটারদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন তিনি।মরিয়ম বেগম মৌসুমী বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি নিজেকে জনগণের ঘরের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, ধামইরহাট উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকায় রূপান্তর করাই তার লক্ষ্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত ভোটাররা তার প্রতি সমর্থন জানিয়ে উন্নয়নের কাজে পাশে থাকার আশ্বাস দেন।