মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

ইসলামপুর উপজেলা নির্বাচনে সাংবাদিক মাকসুদুর রহমানের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মাকসুদুর রহমান।সম্প্রতি এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে জনগণের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এবার সরাসরি জনসেবায় যুক্ত হতে চান।তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচনের মাধ্যমে সেই কাজকে আরও বিস্তৃত করতে চাই।”তিনি আরও জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তার এই ঘোষণাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে একজন সচেতন ও দায়িত্বশীল প্রার্থী হিসেবে দেখছেন। উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

ইসলামপুর উপজেলা নির্বাচনে সাংবাদিক মাকসুদুর রহমানের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা