লাখাই প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান
হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার বুল্লাবাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ-এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জালাল আহমেদ, মহিউদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর এবং সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন।সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদস্যদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা আয়োজনের সিদ্ধান্ত উল্লেখযোগ্য।
সদস্যরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।