রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

ঈদে ফিরছে ছোটকাকু: নতুন সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল

ঈদ উপলক্ষে আবারও দর্শকদের জন্য ফিরছে জনপ্রিয় শিশুতোষ গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। এবারের নতুন আট পর্বের সিরিজের নাম ‘কিশোরগঞ্জের কিশোরদল’, যা ঈদ আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে প্রচারিত হবে।শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই সিরিজের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। পরিচালনায় আছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সঙ্গে ছিলেন আরিফ খান।গল্প ও নির্মাণের কাজ দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ব্যাংকক ও ঢাকায় সমন্বিতভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ঢাকায় পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে।নির্মাতা আফজাল হোসেন বলেন, ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্প তার খুব পছন্দের, আর সেই ভালোবাসা থেকেই ছোটকাকু’ সিরিজে যুক্ত থাকা তার জন্য বিশেষ আনন্দের।এবারের সিরিজে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌসহ আরও অনেকে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’, যা শিশু-কিশোরদের পাশাপাশি পারিবারিক দর্শকদের জন্যও বিশেষ আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

ঈদে ফিরছে ছোটকাকু: নতুন সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল