ঈদের আনন্দে মুখর কুড়িগ্রাম, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ঈদের জামাত
আজ পবিত্র ঈদুল আযহা। ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে কুড়িগ্রামজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা।জেলার ভুরুঙ্গামারী, রৌমারী, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদরসহ বিভিন্ন উপজেলায় ঈদগাহ মাঠ, মসজিদ ও খোলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল থেকেই নতুন পোশাকে মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঈদগাহগুলো।ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শিশু-কিশোরদের আনন্দ আর কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও নানা উদ্যোগ গ্রহণ করেছে।