বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন-এর উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে।ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ঈদগাহ ময়দানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।এছাড়া শহরের বিভিন্ন মসজিদেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদ-এ এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ-এ অনুষ্ঠিত হবে।আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাত সকাল ৮টায় গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ-এ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ঈদকে কেন্দ্র করে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে