ধামইরহাটবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বেলী খাতুন
নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাঃ বেলী খাতুন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আসালামু আলাইকুম/আদাব, প্রিয় ধামইরহাটবাসী, আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তিনি ঈদের এই পবিত্র দিনে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।তিনি আরও জানান, আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।স্থানীয় নেতাকর্মীরা জানান, বেলী খাতুন নারী অধিকার ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে স্থানীয় মহিলাদল বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করছে।
নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে নারী উন্নয়ন ও সমাজসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।