বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

নীলফামারীতে জামায়াতের পেশাজীবী নেতাদের দায়িত্বশীল বৈঠক ও ঈদ পুনর্মিলনী

নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩১ মে) সকাল ৮টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নীলফামারী-২ আসনের এমপি আল ফারুক আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পেশাজীবী বিভাগের সহকারী এবং ইসলামিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম (আইডিইএফ) নীলফামারী জেলা সভাপতি আখতারুজ্জামান বাদল।অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামি বিজনেসম্যান এন্ড ওনার্স ফোরাম (আইবিডব্লিউএফ) এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।এসময় আদর্শ শিক্ষক ফেডারেশন, ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিল, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)সহ পেশাজীবী বিভাগের আওতাধীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বৈঠকে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

নীলফামারীতে জামায়াতের পেশাজীবী নেতাদের দায়িত্বশীল বৈঠক ও ঈদ পুনর্মিলনী