রায়পুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রায়পুর থানার ৩নং চর মোহনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ রায়পুর এলাকার পঞ্চায়েত বাড়ি আজিজিয়া মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালায়।অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৯) ও বাকের হোসেন চৌকিদার (৩২) কে আটক করা হয়। শাকিল দক্ষিণ চর কাচিয়া ইউনিয়নের চরকাচিয়া মাঝি বাড়ি এলাকার ছিদ্দিক আলী মাঝির ছেলে এবং বাকের হোসেন একই এলাকার কাশেম চৌকিদারের ছেলে।ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।