বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জে ১৩৫ বোতল ইস্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৩৫ বোতল নেশাজাতীয় মাদক ইস্কাফসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়।গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে একটি সন্দেহভাজন লাল রঙের ডিআই পিকআপ গাড়ি তল্লাশি করে ১৩৫ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সিলেটের কম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা বায়জিদ (২৬),  সিলেটের একই উপজেলার বাসিন্দা শিমুল (১৯),  জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বাসিন্দা মো. রায়হান (২১), পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের মাদক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জে ১৩৫ বোতল ইস্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেফতার