মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নতুন দায়িত্ব বণ্টন ইসির

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের বিভিন্ন নির্বাচন কর্মকর্তাদের কার্যবণ্টন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।রোববার (২৪ মে) ইসি সচিবালয়ের উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যাবলি, আর্থিক কার্যাবলি, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা, লজিস্টিক সংগ্রহ ও বিতরণ এবং অন্যান্য প্রশাসনিক কাজ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নতুন দায়িত্ব বণ্টন ইসির