শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রামে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের দোয়া মাহফিল

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখা।শনিবার (১৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম শহরের জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রোমান।আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য এবং শিক্ষার্থীদের জীবনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।এ সময় শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়ন, চরিত্র গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের দোয়া মাহফিল