ভূরুঙ্গামারীতে নির্মাণাধীন মডেল মসজিদ, আধুনিক ধর্মীয় সেবার নতুন ঠিকানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই স্থাপনাটি সম্পন্ন হলে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আধুনিক ও সুন্দর পরিবেশে ইবাদত এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক লাইব্রেরি, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগ, ধর্মীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং নারী ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য পৃথক সুবিধা রাখা হয়েছে।স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে মসজিদটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তাদের মতে, এটি চালু হলে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এলাকাবাসীর বিশ্বাস, নির্মাণকাজ শেষ হওয়ার পর ভূরুঙ্গামারী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং স্থানীয় মানুষের বহুমুখী সেবার কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।