শুক্রবার, ১০ জুলাই ২০২৬
চেকপোস্ট

দুর্যোগ মোকাবিলায় মাঠে-প্রান্তরে ছুটে চলছেন ইউএনও তাহমিনা আক্তার

টানা বর্ষণ ও বৈরী আবহাওয়াজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাঠে-প্রান্তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি।দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা তুলে দেন ইউএনও। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন।পরিদর্শনকালে ইউএনও তাহমিনা আক্তার বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।স্থানীয়দের ভাষ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইউএনওর সরেজমিন উপস্থিতি ও মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ও সাহস জুগিয়েছে। প্রশাসনের এমন তৎপরতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সহায়তা পাচ্ছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজন অনুযায়ী ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।

দুর্যোগ মোকাবিলায় মাঠে-প্রান্তরে ছুটে চলছেন ইউএনও তাহমিনা আক্তার